ডেমরায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১:২৪ পিএম

রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার রাতে স্টাফ কোয়ার্টার ক্রসিংয়ের ডেমরা-যাত্রাবাড়ী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত লাবনী (২২) গ্রীন বাংলা হাসপাতালে নার্স হিসেব কর্মরত ছিলেন। তার সহকর্মী সানজিদা (২০) এসময় আহত হন। তিনি স্থানীয় ডেল্টা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক মো. পারভেজকে (২৫) আটক করেছে পুলিশ। ট্রাকটিও (ঝিনাইদহ ট ১১—১৯২২) জব্দ করা হয়েছে।

অভিযুক্ত চালক পারভেজ পিরোজপুরের স্বরূপকাঠি থানার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ট্রাফিক সার্জেন্ট মুরাদ জানান, হাসপাতালে কাজ শেষে ওই দুই নার্স স্টাফ কোয়ার্টার আন্ডারপাসের দিক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রামপুরা থেকে রূপগঞ্জের তারাবগামী ওই ট্রাকটি সাইড টার্ন নিতে গিয়ে লাবনী ও সানজিদাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তারের পাশাপাশি ট্রাকটিও জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর