হাতিরঝিলে সিএনজির চাকা উল্টে চালকের মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৩ পিএম

হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশার সামনের চাকা ভেঙে উল্টে গিয়ে চালক আশরাফ হোসাইনের (৪০) মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে দুই যাত্রী। 

সোমবার বিকাল ৪ টার দিকে দুই যাত্রীসহ যাওয়ার সময়ে হাতিরঝিলে মাইটিভির সামনের রাস্তায় সিএনজি অটোরিকশার সামনে চাকা ভেঙে গিয়ে, সিএনজি উল্টে চালকসহ দুই যাত্রী আহত হন।
 
সেখান থেকে গুরুতর আহত অবস্থায় পথচারী মাসুম রহমান ও মুজাহিদুল দু'জন চালক আশরাফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় পরীক্ষা-নিরিক্ষার পর পৌনে ছয়টায় তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও মুখমন্ডল গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। 
 
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, আহত দুই যাত্রী বিভিন্ন স্থানে কেটে রক্তাক্ত হলেও তার অবস্থা গুরুতর নয়। তারা স্থানীয় কোথাও চিকিৎসা নিয়েছেন। 

নিহত আশরাফ হোসাইনের (৪০) ধনিয়া স্কুলের পাশে পরিবার নিয়ে থাকতেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে আশরাফ। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। 

এআর
অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। একই সঙ্গে পুলিশি হয়রানি বন্ধ করে...
রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছেন।
রাজধানীর হাতিরঝিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় আব্দুল হামিদ খাঁন (৪৫) নামের এক রাইড শেয়ারিং (পাঠাও) চালক নিহত হয়েছেন।
রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় ২০০ টাকা মুচলেকা দেওয়ার শর্তে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশারফুল আলম ওরফে হিরো আলমকে জামিন দিয়েছে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর