ডিপিডিসিতে যোগ দিলেন নতুন এমডি আবদুল্লাহ নোমান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আবদুল্লাহ নোমান।

রোববার ডিপিডিসি কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বভার নেন তিনি।

এসময় নোমান সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপিডিসিকে স্মার্ট বিদ্যুৎ বিতরণ সংস্থায় পরিণত করতে সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

আবদুল্লাহ নোমান একজন দক্ষ প্রকৌশলী হিসেবে তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের বিদ্যুৎ খাতের সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ কর্ম জীবনে তিনি বিদ্যুৎ খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেওয়ার আগে তিনি ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) পদে কর্মরত ছিলেন এবং এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।

আবদুল্লাহ নোমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও পেশাগত দক্ষতা অর্জনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, চীন, ইতালি, থাইল্যান্ডসহ অন্যান্য দেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন।

একাত্তর/এসি
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর