পোস্তগোলা ব্রিজ বন্ধ, আরও বিকল্প দিলো ডিএমপি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম

সংস্কারের কারণে পোস্তগোলা ব্রিজ বন্ধ থাকায় বিকল্প রাস্তাগুলো বিশেষ করে বাবুবাজার সেতুতে এলাকায় তীব্র যানজট হওয়ায় অন্য বিকল্প রুটের কথা বললো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুড়িগঙ্গা সেতু-১ (পোস্তগোলা সেতু) মেরামতের জন্য ওই সেতু দিয়ে যাতায়াত করা সকল ধরনের যানবাহন ২৪, ২৬ ফেব্রুয়ারি, ১, ৪, ৮ মার্চ এই পাঁচ দিন সেতু দিয়ে পারাপার হতে পারবে না।

গত ২৪ ফেব্রুয়ারি বিকল্প রাস্তা হিসেবে বাবুবাজার সেতু ব্যবহার করায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো। এ অবস্থায় আগামী ২৬ ফেব্রুয়ারি, ১, ৪ এবং ৮ মার্চ এই চারদিন বিকল্প অন্য রাস্তা ব্যবহার করার জন্য উৎসাহিত করা হলো।

  • পদ্মা সেতু হতে সিলেট, নারায়ণগঞ্জ ও চট্রগ্রামমুখী হালকা যানবাহন (বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু-তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মদনপুর সড়ক একইভাবে বিপরীতে।
  • পদ্মা সেতু হতে ঢাকাগামী হালকা যানবাহন (বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) শ্রীনগর-দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ-রোহিতপুর, আব্দুল্লাহপুর- কোনাখোলা মোড়- বছিলা সেতু- মোহাম্মদপুর সড়ক এবং একইভাবে বিপরীতে।
  • গাবতলী হতে দক্ষিণ অঞ্চলগামী যানবাহন পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করবে।
  • দেশের পূর্বাঞ্চল/ দক্ষিণ পূর্বাঞ্চল হতে দক্ষিণাঞ্চল/দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহন চাঁদপুর - শরীয়তপুর ফেরিঘাট ব্যবহার করার পরামর্শ দিয়েছে ডিএমপি ।
কেএসএইচ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর