রাজধানীর ছয় বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম

লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা না মানায় রাজধানীর ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে দুটি টিম রাজধানীর রামপুরা, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযান চালানোর পর এ সিদ্ধান্ত নেয় সরকারি এ সংস্থাটি।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ভুল চিকিৎসা থেকে রেহাই পেতে সারাদেশেই এই অভিযান চলবে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুক্তিযোদ্ধা ভবন। বহুতল এই ভবনে আছে অন্তত ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। দুপুর একটার দিকে ভবনটিতে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর।

ভবনের দ্বিতীয় তলায় প্রাইম হাসপাতাল। উপস্থিত রোগীদের কাছে হাসপাতালটির স্বাস্থ্য সেবা নিয়ে জানতে চান কর্মকর্তারা। প্রমাণ মেলে আসপাশের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে রোগী ভাগিয়ে আনাই তাদের কাজ।

অভিযানে হাসপাতালটিতে অনুমোদনের বাইরে বেশি বেড থাকা, অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার ও মেয়াদ উত্তীর্ণ চিকিৎসা উপকরণ থাকার প্রমাণ মেলে।

পর্যায়ক্রমে ভবনটির ছয়টি বেসরকারি হাসপাতালে চলে অভিযান। পরিচালক জানান, অভিযানে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (বেসরকারি হাসপাতাল) ডা. মাঈনুল আহসান বলেন, এসব হাসপাতালে অনিয়ম পাওয়া গেছে।

শেরে বাংলা নগর এলাকায়, সরকারি হাসপাতালের পাশে ব্যাঙের ছাতার মতো বেসরকারি হাসপাতাল থাকার বিষয়ে নীতিমালা তৈরীর কথাও জানান এই কর্মকর্তা।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভুল চিকিৎসার অবসান ঘটাতে সারা দেশেই এই অভিযান অব্যাহত থাকবে।

বেসরকারি হাসপাতালকে নিয়মের মধ্যে আনতে যে কোন কঠোর পদক্ষেপ নেয়ার কথাও বলেন মন্ত্রী।

গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নতুন নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে এসব নির্দেশনা আবশ্যিকভাবে পালন করতে হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর