উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, সাত দালালের কারাদণ্ড

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৭:৩৪ পিএম

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় দালাল বিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব-১। এসময় চক্রের সাত সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে দালালচক্রের ফিরোজ আলম স্বপনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, মো. মোতালেব হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, জিয়াদ রহমান আয়সকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ফিরোজ আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ মিনহাজ হোসেন শান্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ মাহিনুল ইসলাম স্মরণকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. স্বপন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

এআর
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর