এবারও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা তাজুলের 

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০১:৫৩ পিএম

গত বছরের মতো এবারও ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার সকালে উত্তরায় রাজউক খাল পরিদর্শনে গিয়ে এ আশঙ্কার কথা জানান তিনি।

গত বছর বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করে সারাবছরই ভুগিয়েছে মশাবাহিত ডেঙ্গু। দুই দশকে সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে ওই বছরই।

২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।

আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এক বছরের এতো মৃত্যু দূরের কথা, দুই যুগেও এতো মৃত্যু হয়নি। ২০২৩ সালের আগ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৮৬৮ জন।

এদিন খাল পরিষ্কার ও মশা নিধনের উদ্বোধনী কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীতে কিছু কিছু খালের ব্যবস্থাপনার বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে‌। অনেক খালের মালিকানা বুঝে পায়নি সিটি কর্পোরেশন। তাই মশা নিধন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থায়ী সমাধান প্রয়োজন।

আরবি
ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপস্থিতি বেশি না হলেও, স্বস্তির ঢেকুর তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন কীটতত্ববিদরা।
রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর