আট ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভলো চকবাজারের আগুন

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১১:৪৯ এএম

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় প্লাস্টিক কারখানায় লাগা আগুন তিন ঘণ্টায় নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি নির্বাপণ করতে আট ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার দুপুরে লালবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, পুরান ঢাকার এই এলাকার সড়কগুলো সরু গলি না হলে আরও আগে আগুন নেভানো যেতো, ক্ষয়ক্ষতিও অনেক কম হতে পারতো। আশেপাশে আগুন ছড়ালে তুলনামূলক ছোট হলেও এই আগুনে অনেক প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছিল।

মোস্তাফিজুর বলেন, মূলত প্লাস্টিকের এই কারখানায় পুরনো প্লাস্টিক স্যান্ডেল গলিয়ে নতুন স্যান্ডেল তৈরি করা হতো। পুরান ঢাকার এসব এলাকা থেকে বারবার প্লাস্টিক কারখানা সরানোর পরামর্শ দিলেও ফায়ার সার্ভিসের পরামর্শ গুরুত্ব না দেয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। 

কারখানা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, আগুন বেশি ছড়াতে পারেনি। কারখানা কর্তৃপক্ষ এক থেকে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি দাবি করলেও তাৎক্ষণিক এর পরিমাণ জানাতে পারেননি মোস্তাফিজুর।

তিনি জানান, যে ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে তার ওপর তলায় এই কারখানার বেশ কিছু শ্রমিক বসবাস করতো। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিচে নেমে আসতে পেরেছিলেন। শুরুতে কারখানার শ্রমিকরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন ফায়ার ইকুইপমেন্ট দিয়ে। 

বন্ধ কারখানায় কী করে আগুন লাগলো, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তদন্তের পর জানা যাবে। এই ভবনে কারখানা করার অনুমতি ছিলো কিনা সেটি তদন্ত করে দেখা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

শনিবার রাত সাড়ে তিনটার দিকে চকবাজারে আগুনের লাগার খবর আসে। পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।

একাত্তর/এসি
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। 
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর