গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া 

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৪:১৩ পিএম

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। 

তিনি বলেন, শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত ১২টার দিকে খালেদার গুলশানের বাসা ফিরোজায় যান চিকিৎসকরা। এসময় শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তারা।

গত বুধবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। এরপর মেডিক্যাল বোর্ডের সদস্যরা গুলশানের বাসভবনে গিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করেন।

দুর্নীতির মামলায় দণ্ড পাওয়া খালেদা জিয়া ২০১৭ সালের আট ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়।

তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। মুক্তির শর্তের মধ্যে রয়েছে, তিনি বিদেশ গিয়ে চিকিৎসা নিতে পারবেন না।

আরবি
রাজধানী ঢাকার শনিবারের সকালটা ছিল বিষণ্ণ ধূসর। ঘন কুয়াশার চাদরে ঢাকা জিয়া উদ্যান যেন নিজেই এক নীরব শোকের আবরণে আবৃত।
লাখো মানুষের শোক আর শ্রদ্ধায় বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা শেষ হয়েছে।
আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। নিথর দেহে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শুয়ে আছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে রাজধানী আজ যেন কান্নার নগরীতে পরিণত হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর