এমপিদেরও বোকা বানানো ভুয়া রাষ্ট্রপতি গ্রেপ্তার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১১:২৫ এএম

রাষ্ট্রপতি পরিচয়ে এমপিদেরও বোকা বানাতেন অষ্টম শ্রেণি পাশ করা সিরাজ। সম্প্রতি রাষ্ট্রপতি পরিচয় দিয়ে দুজন নার্সকে বদলির সুপারিশ করে স্বাস্থ্যমন্ত্রীর মোবাইলে এসএমএস পাঠিয়ে ফেঁসে গেল এই প্রতারক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, সিরাজ নিজেকে রাষ্ট্রপতি হিসেবে পরিচয় দিয়ে চাকরি দেয়ার নাম করে মানুষের টাকা হাতিয়ে নিতো।

সিরাজের বাড়ি রংপুরের মীরবাগে। আগে যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি করতেন। নিজেকে রাষ্ট্রপতি পরিচয় দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে সরাসরি মন্ত্রীদের ফোন দিতেন তিনি। হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে বিভিন্ন তদবির করতেন। সম্প্রতি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই নার্সকে বদলীর জন্য স্বাস্থ্যমন্ত্রীর ফোনে বার্তা দিয়ে তদবির করেন সিরাজ।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে একটি মোবাইল নাম্বার একবার ব্যবহার করে সিমটি হারিয়ে গেছে মর্মে থানায় জিডি করতেন তিনি। এভাবে একটি সিম দিয়ে একবারের বেশি কল করতেন না এ প্রতারক।

ডিবির সদস্যরা যখন তাকে আটক করতে যায়, তখন গ্রেপ্তার হবার কথা শুনেই তিনি অজ্ঞান হয়ে পড়েন বলেও জানান এই ডিবি কর্মকর্তা।

প্রতারক সিরাজ মোবাইল সিম কেনার পরই সেটি তার মোবাইলে মহামান্য রাষ্ট্রপতির নামে সেভ করতেন এবং এর ফলে ট্রু কলারে রাষ্ট্রপতির নাম ভেসে উঠতো বলে জানায় ডিবি। এভাবেই তিনি তার প্রতারণার জাল বিস্তার করতেন।

 

একাত্তর/জো
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর