ঈদে জমেনি আতর-টুপি ও জায়নামাজের বাজার

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:২২ পিএম

এবারের ঈদ বাজারে তেমন জমেনি আতর, টুপি ও জায়নামাজের বেচাকেনা। ক্রেতাদের দাবি রমজান আর ঈদকে ঘিরে এবার অন্য সব পণ্যের মত দাম বেড়ে গেছে আতর-টুপিরও। 

এসব পণ্যের বড় বাজার বায়তুল মোকাররমের দোকানিদের দাবি, খুব একটা ভালো যাচ্ছে না ব্যবসা। অন্য যে কোনো বারের তুলনায় এবার অন্তত ৭০ শতাংশ কমেছে ব্যবসা। 

আতর টুপি আর জায়নামাজের সবচেয়ে বড় বাজার বায়তুল মোকাররম মার্কেটে শনিবার ঈদুল ফিতরের তিনদিন আগে ক্রেতাহীন চিত্রটা ছিলো বেশ অচেনা সেখানকার ব্যবসায়ীদের। 

তাদের দাবি, বিগত বছরগুলোতে রোজা শেষের এই সময় ক্রেতাদের আনাগোনায় ভরপুর থাকতো। ক্রেতারাও বলছেন, সব পণ্যের উর্ধ্ব মূল্যের প্রভাবে এবার এ খাতে বাজেট কমিয়েছেন তারা।

তারপরও যেসব ক্রেতারা আসছেন, তারা বলছেন দাবি এবার দাম বাড়তি। ফলে সাধের সঙ্গে সাধ্যের মেল বন্ধন ঘটানো যায়নি। তাই চাহিদার সবটা কিনতে না পারলেও সাধ্যমত নিচ্ছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, অতীতের মতো এবারও ঈদকে ঘিরে পণ্যের ডালি সাজাতে বিভিন্ন দেশ থেকে আতর টুপি জায়নামাজ আমদানি করেছেন তারা। তবে ক্রেতা কম থাকায়, লোকসানের মুখে পড়েছেন তারা।

দীর্ঘদিন এই ব্যবসার সাথে সংশ্লিষ্টদের ধারণা অর্থনৈতিকসহ সংকটের কারণে মানুষের হাতে টাকা না থাকায় এবার ব্যবসার এমন মন্দা দশা। তবে তাদের প্রত্যাশা ঈদের আগ মুহূর্তে কিছুটা অন্তত ফিরবে ব্যবসা।

এবার বাজারে টুপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ১ হাজার টাকা, জায়নামাজ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ২ হাজার টাকা এবং আতর বিক্রি হচ্ছে ৩০০ থেকে কয়েক হাজার টাকায়।

 

একাত্তর/এসি
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর