রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুরের বাঁশতলায় ট্রাকের ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউসুফ (৪৫) শেরপুর জেলার শ্রীবরদী থানার মোল্লাপাড়া গ্রামের মৃত আ. সালামের ছেলে। তিনি নদ্দার কালাচাঁদপুরে থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ইউসুফ।
ইউসুফকে দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা রিকশাচালক আমিনুল ইসলাম জানান, সকালে গ্যারেজের দিকে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় ইউসুফ রিকশাসহ সড়কের ওপর ছিটকে পড়েন। এসময় গুলশান থানা পুলিশের সহায়তায় তিনি প্রথমে ইউসুফকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঢামেকের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তিন মামলা, রিমান্ডের আবেদন 