এনএসআইয়ের পরিচয়ে ভুয়া নিয়োগ, প্রতারক চক্র গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২৪, ০৯:০৯ পিএম

জালিয়াতির মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে এনএসআইয়ে চাকুরী দেয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র প্রদান এবং ভুয়া প্রশিক্ষণ দেয়ার সাথে জড়িত এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে গাজীপুর ডিবি পুলিশ।  

সোমবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। 

তিনি জানান, এই চক্রের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করে এনএসআই ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৫ সদস্য ও ২ ভুয়া এনএসআই সদস্যকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নীলফামারী জেলার লিয়ন ইসলাম (২৪) নামের এক ব্যক্তি এ প্রতারণার নেতৃত্ব দেয়।

সোমবার দুপুরে এনএসআই ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গাজীপুর মহানগরীর ৫২ নং ওয়ার্ডের ভাদাম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়।  অভিযানে প্রতারক চক্রের ৫ সদস্য এবং ২ ভুয়া এনএসআই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, সিম কার্ড, আইডি কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, স্টিলের লাঠি ও ইলেক্ট্রিক শকার জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লিয়ন স্বীকার করেছে, সে এনএসআইয়ের পরিচয়ে জালজালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।  চাকরি প্রার্থী প্রত্যেকের কাছ থেকে ১০ থেকে ১৫ লক্ষ করে টাকা নিতো তারা। 

প্রতারক চক্রটির সাথে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এআর
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা পারভিন আক্তারের পর মারা গেলো ১০ বছর বয়সী শিশু তানজিলা। এই ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন।
গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু আয়ানের মৃত্যুর পর তার মা পারভিন আক্তারও (৩২) মারা গেছেন।
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর