শুক্রবার মেট্রোরেল চলবে?

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:৩৭ পিএম

আধুনিক গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেলের যুগে রাজধানী আরও দেড় বছর আগেই প্রবেশ করেছে। এরপর থেকে ক্রমেই বাড়ছে এই গণপরিবহনটির কদর। প্রতিদিন কর্মস্থলে যেতে হাজার হাজার মানুষ মেট্রোরেল ব্যবহার করছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেট্রোরেলে চাহিদা।

কিন্তু শুরু থেকে মেট্রোরেল সপ্তাহের একটি দিনে, অর্থাৎ শুক্রবার চলাচল করতো না। তবে নগরবাসীর দাবি ছিলো, প্রতিদিনই চলুক মেট্রোরেল। এনিয়ে সম্প্রতি আবারও আলোচনা শুরু হয়েছে। তবে জনপ্রিয় ও আরামদায়ক গণপরিবহন মেট্রোরেল শুক্রবার চলবে কিনা, তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে কয়েকটি সংবাদমাধ্যম। আগামী জুলাই থেকে শুক্রবারও মেট্রোরেল চলার বিষয়ে ‘প্রাথমিক আলোচনা’র বিষয় উল্লেখ করে সংবাদ প্রকাশের পরই শীর্ষ এক কর্মকর্তা এমন খবর উড়িয়ে দিয়ে বলেছেন, মেট্রোরেল নিয়ে গুজব রটানো হচ্ছে। এমন প্রস্তাব তাদের কাছে নেই।

প্রায় দেড় বছর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশে মেট্রোরেলের প্রথম যাত্রা শুরু হয়। পুরো লাইন নির্মাণ কাজ শেষ না হওয়ায় তখন চালানো হতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। শুক্রবার বাদে সপ্তাহের ছয়দিন কয়েক ঘণ্টা করে চলতো মেট্রো।

এরপর গত বছরের পাঁচ নভেম্বর চালু হয় উত্তরা থেকে মতিঝিল অংশ। এবার সকাল সাতটা ১০ মিনিট থেকে রাত নয়টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রো সার্ভিস শুরু হয়। কিন্তু এবারও ছুটির দিন শুক্রবার বন্ধ রাখা হয়। কিন্তু নিরাপদ ও দ্রুত ভ্রমণের জন্য অসম্ভব জনপ্রিয় গণপরিবহনটি ছুটির দিনেও চালু রাখার দাবি জানিয়ে আসছেন যাত্রীরা। যদিও মেট্রোরেল কর্তৃপক্ষ শুক্রবার চালানোর নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

এরি মধ্যে মঙ্গলবার দেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, শুক্রবারও চলবে মেট্রোরেল। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি বিবেচনা করছে এর পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, জুলাই থেকে অন্যান্য দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, উল্লেখ করা হয় প্রতিবেদনে। প্রায় একই তথ্য দিয়ে আরো কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদন করে যে, আগামী জুলাই থেকে শুক্রবারেও চলবে মেট্রোরেল।

এরপরই একাধিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা প‌রিচালক এমএএন ছি‌দ্দিক বলেছেন, জুলাই থেকে শুক্রবারেও মেট্রোরেল চলবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, শুক্রবার মেট্রোরেল চালুর খবরটি সত্য নয়, সম্পূর্ণ গুজব। শুক্রবার ট্রেন চালা‌নোর সিদ্ধান্ত দূরে থাক, এখ‌নও এমন কো‌নো প্রস্তাব নেই।

১৫ শতাংশ ভ্যাট বাস্তবসম্মত নয়: ওবায়দুল কাদের

মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ধারে ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভ্যাট আরোপের বিষয়টি ভেবে দেখবেন প্রধানমন্ত্রী।

আগামী জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে বলে সম্প্রতি এক চিঠি দিয়ে ডিএমটিসিএলকে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুরু থেকে ভ্যাটমুক্ত থাকার পর নতুন করে তা আরোপের বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এদিন সচিবালয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপ বাস্তস্তবসম্মত নয়। প্রতিবেশী দেশে পাঁচ শতাংশ ভ্যাট আরোপের নজির আছে। তবে ভ্যাট আরোপের যৌক্তিক বিষয়টি প্রধানমন্ত্রী ভেবে দেখবেন।

তিনি বলেন, গণপরিবহন সমস্যা সমাধানে আরো গাড়ি দরকার। লক্করঝক্কর গাড়িগুলোকে ডাম্পিং করা হবে। পাশাপাশি সরকার ইলেক্ট্রিক বাসের কথা বিবেচনা করছে জানিয়ে কাদের বলেন, ইলেক্ট্রিক যানবাহন উৎসাহিত করার আগ্রহ আছে সরকারের।

মেট্রোরেল চলাচলে বিরতির সময় কমছে

এদিকে যাত্রীদের চাহিদার কথা ভেবে চলতি মাস থেকেই পাঁচ মিনিট পরপর চলবে মেট্রোরেল। ভবিষ্যতে এটি সাড়ে তিন মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে এর আগেই জানিয়েছেন এম এ এন ছিদ্দিক।

বর্তমানে অফিসের সময় বা পিক আওয়ারে আট মিনিট এবং অফিস সময়ের পর যেকোনো স্টেশন থেকে ১০ থেকে ১২ মিনিট অন্তর মিলছে মেট্রোরেল। কিন্তু অফিস সময় ছাড়াও বিকেল কিংবা সন্ধ্যায়ও যাত্রীতে ঠাসা থাকে মেট্রোরেল। অনেক সময় ব্যর্থ হয়ে পরের ট্রেনের অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের।

এসব দিক বিবেচনা করে মেট্রো চলাচলের সময় আরও কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমএএন ছিদ্দিক জানান, আমাদের চূড়ান্ত লক্ষ্য, দুই ট্রেনের মাঝে বিরতি সাড়ে তিন মিনিটে নামিয়ে আনা। তবে এখন পিক আওয়ারে কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধার জন্য পাঁচ মিনিট অন্তর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি চার ঘণ্টার পিক আওয়ারও বাড়ানো হতে পারে।

বর্তমানে অফিসের সময় বা পিক আওয়ারে আট মিনিট এবং অফিস সময়ের পর যেকোনো স্টেশন থেকে ১০ থেকে ১২ মিনিট অন্তর মিলছে মেট্রোরেল। কিন্তু দেখা গেছে অফিস সময় ছাড়াও বিকেল কিংবা সন্ধ্যায়ও যাত্রীতে ঠাসা থাকে মেট্রোরেল। অনেক সময় ব্যর্থ হয়ে পরের ট্রেনের অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের।

আরবি
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর