বাড্ডায় আন্দোলনকারী-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২:১০ পিএম

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সহিসংতায় জড়িয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন। 

পরে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

আন্দোলনকারী-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়ার সময় সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

চলমান কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে এ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলেও জানানো হয়।

এআর
রাজধানী ঢাকার মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।  
২০১৯ সালে সারাদেশে ২১টি গণপিটুনির ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচজন। এর মধ্যে সবচেয়ে আলোচিত বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে রেনুর মৃত্যু। মেয়ে হত্যার বিচার না দেখেই পরপারে পাড়ি জমিয়েছেন তার মা।  
বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বাড্ডা হোসেন মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
রাজধানীর বাড্ডা থানার আল-আমিন হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর