মহাখালী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৪:৪৫ পিএম

সীমিত যাত্রী নিয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। 

বুধবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, বাস নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে। তবে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।

এক যাত্রী বলেন, ঢাকায় চিকিৎসক দেখাতে এসেছিলাম। গত কয়েকদিন ঢাকার পরিস্থিতি ভালো ছিল না। কারফিউতে আটকা পড়ছিলাম। এখন বাস চালু হয়েছে, তাই বাড়ি ফিরতে পারছি।

আরেক যাত্রী বলেন, আমার বাড়ি সিরাজগঞ্জে। ঢাকায় বোনের বাসায় বেড়াতে এসেছিলাম। বেড়াতে আসার পরই ঝামেলা শুরু। আজ থেকে বাস চলাচল শুরু হয়েছে। তাই বাড়ি চলে যাচ্ছি।

মহাখালী বাস টার্মিনালে কথা হলে এনা পরিবহনের টিকিট বিক্রেতা সাগর আলী বলেন, কয়েকদিন বন্ধ থাকার পর গাড়ি চলাচল শুরু হয়েছে। ভোর ৫টা থেকে বাস চলছে। যাত্রীরাও আসছেন, তবে কম। যারা ঢাকায় আটকা পড়েছিলেন তারা বাড়ি যাচ্ছেন। বিকেল নাগাদ যাত্রীর সংখ্যা বাড়তে পারে।

গাড়ি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন চালক ও সহকারীরা। তারা বলছেন, গত কয়েকদিনে বাস চলাচল বন্ধ হওয়ায় তাদের অনেক ক্ষতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আয়ের সুযোগ পাচ্ছেন তারা।

এদিকে, মহাখালী রেলক্রসিং গেটে সেনাবাহিনী ও পুলিশের অবস্থান দেখা যায়। মহাখালী থেকে বিজয় সরণি অভিমুখী প্রবেশমুখ বন্ধ রাখা হয়েছে। তবে অন্য লেন দিয়ে গাড়ি মহাখালী প্রবেশ করতে পারছে। তাছাড়া মহাখালী ফ্লাইওভার থেকে যেসব গাড়ি নামছে সেগুলো বিজয় সরণি অভিমুখে যাত্রা করতে পারছে।

এআর
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর