আক্রমণকারীরা শিক্ষার্থী ছিলেন না, বলছেন আহত পুলিশ সদস্যরা

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম

আক্রমণকারীদের কেউই শিক্ষার্থী ছিলেন না বলে জানিয়েছেন কোটাবিরোধী আন্দোলনে সহিংসতায় যাত্রাবাড়ী এলাকায় আহত পুলিশ সদস্যরা। রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত ৩৯২ জন পুলিশের বেশিরভাগই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। গুলিতেও আহত হয়েছেন কেউ কেউ। 

আহতরা বলছেন, হত্যার উদ্দেশ্যেই বেছে বেছে পুলিশের ওপর হামলা হয়েছে।

গেলো বৃহস্পতিবার মেরুল বাড্ডার কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাদে সাড়ে তিন ঘণ্টা আটকে থাকার পর ৬২ জন পুলিশ সদস্যকে উদ্ধার করে রয়াবের হেলিকপ্টার। কিন্তু রেহাই পাননি ভবনটির দোতলায় আটকা পড়া নায়েক বোরহানউদ্দিন। 

নায়েক মো. বোরহানউদ্দিন জানান, তাকে ধরে রাস্তায় নিয়ে যায় আন্দোলনকারীরা। এরপর তাকে বেধড়ক মারধরের পর মৃত ভেবে ফেলে যাওয়া হয়।

বাড্ডা পুলিশ ফাঁড়িতে আক্রমণের পর কনস্টেবল আবুল কালামও ভেবেছিলেন আর কখনও হয়তো সন্তানের মুখটা দেখা হবে না। স্ত্রী নার্গিসও প্রথম শুনেছিলেন, মারাই গেছেন কালাম। 

কনস্টেবল আবুল কালাম জানান, তাকে ধরে নিয়ে যাওয়া হয় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ভেতরে। তার সাথে থাকা কনস্টেবল হানিফকেও ধরে নিয়ে যাওয়া হয়। পরে বাড্ডা পুলিশ ফাঁড়ির সামনে বেধড়ক মারধরের পর মৃত ভেবে তাকে ফেলে যায় হামলাকারীরা।

যাত্রবাড়ীতে আহত সাব-ইন্সপেক্টর রেজাউল হাসান কিংবা আফতাবনগরের সার্জেন্ট সৈয়দ মাসুদুর রহিমের মতো অনেকেই হামলার শিকার হন দায়িত্বে যাওয়ার পথে।

সাব-ইন্সপেক্টর রেজাউল হাসান জানান, সাথে থাকা ব্যাগ চেক করে পুলিশের ইউনিফর্ম পায় আন্দোলনকারীরা। এরপরই লাঠিসোটা, বাঁশ, ইট, হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়। যারা তাকে আঘাত করেছেন, বা আশেপাশে যারা ছিলো, তাদের কাউকে দেখে তার ছাত্র মনে হয়নি বলে জানান তিনি।

আহতরা বলছেন, হত্যার উদ্দেশ্যে তাদের মাথা লক্ষ করেই বেশী হামলা হয়েছে। তাদের প্রশ্ন পুলিশের ইউনিফর্মের ভেতরে যে একজন মানুষ, এই সমাজেরই কারো বাবা বা সন্তান; সেটি কেন ভুলে গেল হামলাকারীরা ?

আহত শতাধিক র‍্যাব সদস্য। তাদের একজন গুরুতর অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন। এ পর্যন্ত মারা গেছেন তিন পুলিশ সদস্য। আহত এক হাজার ১১৭ জন । ২৩৫টি থানা, ফাঁড়ি ও ক্যাম্পে এবং ২৮১টি যানবাহনে হামলা ভাংচুর ও আগুন দেয়া হয়েছে।

 

একাত্তর/জো
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা...
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক শাহ্‌ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর