‘দ্রোহ যাত্রা’ থেকে রোববার গণমিছিলের ডাক

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৭:৪৪ পিএম

প্রেসক্লাবে আয়োজিত দ্রোহ যাত্রার কর্মসূচি থেকে সরকার পতনের ডাক দিয়েছেন শিক্ষকরা। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখেই ভবিষ্যতের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা জানান তারা। 

শুক্রবার বিকেলে ছাত্র-শিক্ষক ও অভিবাবকসহ হাজারো মানুষের ‘দ্রোহ যাত্রা’ নামের মিছিলটি প্রেসক্লাব থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। রোববার আবারও একই কর্মসূচির ডাক দেন আয়োজকরা। 

দ্রোহ যাত্রার কর্মসূচিতেতে প্রেসক্লাব এলাকায় চিল শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি। নানা আয়োজনে নিজেদের দাবি তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে প্রতিটি ঘটনায় বিচারের দাবিতে প্রেসক্লাব এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষক, ছাত্র ও অবিভাবকরা। 

একে একে বাড়তে থাকে মিছিলের সংখ্যা। নানা দিক থেকে ছোট ছোট মিছিল এসে জড়ো হয় প্রেসক্লাবে। উপস্থিত হয় কয়েক হাজার মানুষ। পরে সেখান থেকেই শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করে দীর্ঘ মিছিল।

এ সময় সড়কের মোড়ে মোড়ে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। তবে কোনো বাধা ছাড়াই মিছিলটি পৌছায় শহীদ মিনার প্রাঙ্গনে। এ সময় মিছিলের শেষ প্রান্তটি দোয়েল চত্বর ছুয়ে যায়। 

এর আগে প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখেই গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন পথ তৈরির আহবান জানান আয়োজকরা।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, পদত্যাগ বললেই হবে না। মুক্তিযুদ্ধকে যেমন জনগণের হাতে নিয়ে আসতে হবে, এই দেশকেও জনগণের হাতে নিয়ে আসতে হবে। সেজন্য গণতান্ত্রিক রূপান্তর কীভাবে হবে সেই আলোচনাই হবে এখনকার প্রধান এজেন্ডা। 

আর সমাবেশে অংশ গ্রহণকারীদের কণ্ঠে ছিলো দাবি আদায়ের স্লোগান।

পরে মিছিলটি শহীদ মিনারে পৌঁছালে আন্দোলনের নতুন চারটি দাবিসহ পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হয়। 

একাত্তর/এসি
ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর