মধ্যরাতে গুলশানে ব্যাংক ডাকাতির চেষ্টা, আটক ১০

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

রাজধানীর গুলশান-২ এলাকার ফাইন্যান্স স্কয়ার ভবনের এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাত দেড়টা দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, শুক্রবার মধ্যরাতে শুলশান-২ এ ফাইন্যান্স স্কয়ার ভবনের এক্সিম ব্যাংকে এক দল লোক ডাকাতির চেষ্টা করে। পরে স্থানীয়রা জড়ো হয়ে পুরো ভবনটি ঘিরে ফেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তারা থানায় আছেন। একটি মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাকাতির কথা স্বীকার করেছে। মামলার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

ভবনটির নিরাপত্তাকর্মীরা জানান, রাত দেড়টার দিকে অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটিতে প্রবেশ করে। এরপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত-মুখ বেঁধে ডাকাতির চেষ্টা চালায়। পরে খবর পেয়ে সেখানে যান যৌথ বাহিনীর সদস্যরা। 

ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংকসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর