চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা। দুপুর ৩টার মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর কেউ যোগাযোগ না করলে আরও বড় ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

শনিবার দুপুর ১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন চাকরি প্রত্যাশীরা।  

অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। 

আন্দোলনকারীরা বলছেন, বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। কিন্তু আমাদের মাত্র ৩০ বছর। নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য মানি না।

তারা আরও বলেন, বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিলো ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে ২০১১ সালে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। কিন্তু, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি ৩০ বছরেই সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাকিল গণমাধ্যমকে বলেন, আজ দুপুরের দিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিলো। সেখান থেকে আন্দোলনকারীরা হঠাৎ করে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে। 

অবরোধের কারণে এ এলাকায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করছেন বলেও জানান তিনি।

আরবিএস
চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনেই রাজধানী ঢাকায় ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে একের পর এক এমন বিস্ফোরণের ঘটনার মধ্যেও দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর...
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে একই দিনে সাঁড়াশি অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া,...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
সবাই মিলে কাজ করলে সমাজে পরিবর্তন আনা সম্ভব। মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুকসহ নানা সামাজিক অপরাধ দূর করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেনেগালের উপকূলে প্রায় ১০০ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে এ ঘটনায় অন্তত চারজনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে, যদিও...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে দেশের ৬৪টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নকে পাঁচটি ধাপে ভাগ করে একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব...
বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসে প্রায় দেড় ঘণ্টাব্যাপী নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক সম্পন্ন করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর