রিমান্ড সংক্ষিপ্ত করে কারাগারে পাঠানো হলো শাজাহান খানকে 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম

সাতদিনের রিমান্ড থাকলেও দুইদিন পরই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে। 

অসুস্থ শাজাহান খানকে রোববার আদালতে হাজির করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক খোকন মিয়া। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একইসঙ্গে আদালত শাজাহান খানের জামিন আবেদন নাকচ করে দেন এবং জেল কোড অনুযায়ী তাকে যথাযথ চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে গত চার আগস্ট ধানমন্ডি এলাকায় আবদুল মোতালেব (১৪) নিহতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। 

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শাজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে পাঠান আদালত। 

দুইদিন পরই তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা বলেন, শুক্রবার শাজাহান খানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই সাত দিন রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই আসামিকে আদালতে হাজির করা হলো।

হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাজাহান খানকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, নৌপরিবহনমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শাহজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

একই আসন থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১,১৯৯৬, ২০০১,২০০৮, ২০১৪,২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাকন রানার (৩৫) ছয়দিনের রিমান্ড মঞ্জুর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর