তারিক সিদ্দিকের বিরুদ্ধে তৌহিদুল গুমের মামলা 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম

সাবেক মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে অপহরণ, গুম ও হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। 

১০ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে এ মামলা করেন। 

বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি নিউমার্কেট থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। আওয়ামী লীগ সরকারের সময় অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন তিনি। 

মামলার অন্য আসামিরা হলেন- ডিজিএফআইয়ের এক সময়ে ডিজি সাবেক মেজর জেনারেল  মো. সাইফুল আবেদীন,  এনটিএমসির সাবেক প্রধান ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। 

পুলিশ কর্মকর্তাদের মধ্যে ডিবির সাবেক ডিসি মো. আব্দুল বাতেন, মো. মোখলেসুর রহমান, ডিবির সাবেক এডিসি গোলাম মোস্তফা রাসেল, গোলাম সাকলাইন, ডিবির সাবেক এসি মাহমুদ নাসের জনি, ডিবির সাবেক পরিদর্শক মো. আবু আজিফ ও সিরাজুল ইসলাম খান।

মামলার অভিযোগে বলা হয়েছে, তৌহিদুল ইসলাম চৌধুরীকে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদা পোষাকে তুলে নিয়ে যাওয়া হয়। দুই দিন গুম করে রাখার পর ২৯ ডিসেম্বর তাকে দুটি ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে জামিন পেয়ে তিনি এসব বিষয়ে অভিযোগ জানাতে থানায় গেলে সাধারণ ডায়েরিও (জিডি) নথিভুক্ত করা হয়নি।

আরবি
আদালতের বাজেয়াপ্ত করা মাদক ধ্বংস করার যার দায়িত্ব, তিনিই আবার সেই ইয়াবার চালান পকেটে নিয়ে ঘুরছিলেন বিক্রির উদ্দেশ্যে! ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি বা মাদক...
বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ আইনি ও নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, আইনি জটিলতা এড়ানো এবং বিদেশে...
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ধরনের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিশ্চিত করেছেন এলপিজি খাতের আমদানিকারক ও অপারেটররা। সোমবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর