ঢাকায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১০:১২ এএম

ঢাকায় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগের আবু হাজী গলিতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. জাহাঙ্গীর (৪৫)। তিনি ওই এলাকার মৃত ফজর আলীর ছেলে।

নিহতের ভাতিজা মো. রুবেল জানান, ওই এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। চাচা বাসা ভাড়া দিয়ে চলেন, এছাড়া তেমন কিছু করেন না। তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিলেন। তবে কী কারণে এটি ঘটেছে তা তাৎক্ষনিক জানতে পারেন নাই রুবেল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় তাকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

একাত্তর/এসি
ঢাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে এক কনস্ট্রাকশন ঠিকাদারের হামলায় একই পরিবারের এক তরুণী নিহত, এক শিশু ও নারী গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন...
রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমন ওরফে ‘এলেক্স ইমন’ নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের হোতা।
রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শাখা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি টিউশনি করাতে গিয়েছিলেন।
রাজধানীর দারুসসালাম থানাধীন দীপ নগর এলাকায় শাহিন নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর