সাকিব হত্যা মামলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পিএম

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মো. সাকিব রায়হান হত্যা মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

সোমবার রাতে পল্লবী থানার মুসলিম বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগের পল্লবী থানার ২নং ওয়ার্ড সহ-সভাপতি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, পল্লবী ই-ব্লক ইউনিট সভাপতি ইসমাইল হোসেন জাবেদ, পল্লবী ডি-ব্লক ইউনিট সভাপতি মো. ইফতেখারুল চৌধুরী চমন ও পল্লবী সি-ব্লক ইউনিট সাধারণ সম্পাদক মো. লাল মিয়া মল্লিক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর-৬ এলাকায় ভিকটিম মো. সাকিব রায়হান হত্যার ঘটনায় গত ৩ অক্টোবর পল্লবী থানায় একটি মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচার গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত ওই চার জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর