কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসময়, জুবায়েরপন্থীদেরও বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা জুবায়ের অনুসারীদেরকে কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 

মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রি যাপন) সহ সকল তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য বিজ্ঞপ্তিটি কাকরাইল মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

বাংলাদেশে তাবলিগ জামাতের দুটি অংশ ‘জুবায়ের’ ও ‘সাদপন্থীদের’ মধ্যে গত কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় অর্ধশত অনুসারী আহত হয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিচার বিভাগীয় তদন্তসহ ১০ দফা দাবি জানিয়েছেন তাবলীগ জামাতের সাদপন্থি মুসল্লিরা ও আলেম-ওলামারা। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের শীর্ষ নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

অন্যদিকে জুবায়েরপন্থীরা বলছেন, তাবলীগের নামে কাকরাইল বা বিশ্ব ইজতেমার মাঠসহ কোথাও সাদপন্থীদের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। একইসঙ্গে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন তারা।

একাত্তর/আরএ
রাজধানীর কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের গাড়িতে লাগা আগুন নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রাজধানীর কাকরাইলে ভবনের দ্বিতীয় তলার সিলিংয়ে রঙয়ের কাজ করার সময়ে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের সবার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে কাকরাইল মোড় ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর