শুক্রবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। সারাদেশে মোট ১৯টি পরীক্ষাকেন্দ্রর মধ্যে ঢাকায় রয়েছে ১৬টি কেন্দ্র। পরীক্ষা চলাকালে শুক্রবার সকাল ১০টা থেকে ১ ঘণ্টা পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, বাণিজ্য অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল অ্যান্ড কলেজ, বকশীবাজারে বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, নিউ বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, মিরপুরে সরকারি বাঙলা কলেজ এবং মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে ভর্তি পরীক্ষা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কগুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, বেগম রোকেয়া সরণি, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে গাড়ি চলাচল বেড়ে যাবে। তাই এই সড়কগুলো যথাসম্ভব পরিহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো।

আরবিএস
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর