বইমেলায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে: ডিএমপি কমিশনার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

শুক্রবার রাজধানীর বাংলা একাডেমি আয়োজিত বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মেলায় ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তদারকি করা হবে।

পুলিশের পাশাপাশি র‌্যাব, সিটিটিসিসহ গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে।

তিনি বলেন, সিসি ক্যামেরা ও ড্রোনে মনিটরিং হবে বইমেলা। বই মেলায় আগতদের দেহ তল্লাশি করা হবে।

উসকানিমূলক কোনো বই যাতে প্রকাশ না হয় সে বিষয়ে নজরদারি থাকবে বলেও জানিয়েছেন সাজ্জাত আলী।

ডিএমপির পক্ষ থেকে ব্রেস্ট ফিডিং জোন ও নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথমবারের মত টিএসসি থেকে দোয়েল চত্বর এই রাস্তার ট্রাফিক সিস্টেম পুরোপুরি বন্ধ করা হবে না। মাঝেমধ্যে বন্ধ থাকবে। মেলা চলাকালে বিশ্ববিদ্যালয় ও মেলা এলাকায় ভারি যানবাহন চলবে না। 

এসময় হকারদের যেখানে সেখানে না বসার আহ্বান জানান তিনি।

আরবিএস
জমি বিক্রির পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বাসের ভেতরে ইসমাইল হোসেনকে (৫০) শ্বাসরোধে হত্যা করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে দেওয়া হয়। এ ঘটনার সত্যতা মিললে হত্যাকাণ্ডে জড়িত...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাশাপাশি আপিল বিভাগেও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) এক অভাবনীয় গতি ও অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি বছরের প্রথম আট মাসে নতুন...
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) মামলা নিষ্পত্তিতে এক অভূতপূর্ব গতি লক্ষ্য করা গেছে। এই সময়ে ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা বিগত টানা পাঁচ...
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুক্তরাজ্যের সাংবিধানিক ভবিষ্যৎ ও অখণ্ডতা নিয়ে নতুন করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা। ইতিহাসের প্রথমবারের মতো ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড, এই তিনটি অঞ্চলই একযোগে স্বাধীনতার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর