রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে জানান, গতরাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে চারজন। মোট ৯ জন। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সেখান থেকে যে মালামাল লুট করা হয়েছিল তার মধ্যে দুই ট্রাক উদ্ধার করা হয়েছে।

এর আগে গেলো বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি ও হাত-পা বেঁধে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করে। পরে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেয়। 

সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনের ব্যানারে এই তাণ্ডব চালানো হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন।  

আরবিএস
রাজধানীবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক এবং...
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্টো পথে আসা বাসটি অটোরিকশা দুটিকে চাপা দিলে ঘটে এ দুর্ঘটনা।...
শ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা মেট্রোরেলের তিনটি স্টেশন পুনরায় চালু করা হয়েছে। এর ফলে এখন মেট্রোরেলের সবকটি স্টেশনই সচল রয়েছে এবং স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।...
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর এলাকা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন ও ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষের ফলে মিরপুর...
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও...
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন...
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর