বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম বদল করলো অন্তর্বর্তীকালীন সরকার।

প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম, ঢাকা করার নির্দেশনা দিয়ে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরূপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।

প্রজ্ঞাপনের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।

১৯৫৪ সালে এটি ঢাকা স্টেডিয়াম নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু রাখা হয়েছিলো। 

একাত্তর/আরএ
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর