জাল টাকাসহ প্রস্তুতকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৯:০৭ এএম

রাজধানীর শাহজাহানপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মো. রুবেল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৮ মার্চ) শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল বিশ্বাস নড়াইলের লোহাগড়া থানার বসুপটি এলাকার বাসিন্দা।

অভিযানে তার কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ১ হাজার ৯৯টি জালনোট জব্দ করা হয়।

র‍্যাব-৩ জানায়, শুক্রবার গোয়েন্দা তথ্যর ভিত্তিতে শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মো. রুবেল বিশ্বাসকে ১ হাজার ৯৯টি জালনোটসহ (১ লাখ ৯ হাজার ৯০০ টাকা) গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি অভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রুবেল র‌্যাবকে জানায়, সে একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে সেগুলো ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো।

একাত্তর/আরএ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর