আইএমইআই বদলে মোবাইল বিক্রি, ভারতেও বিস্তৃত নেটওয়ার্ক

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পিএম

একটি ল্যাপটপ এবং একটি সফটওয়্যার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের কাজ। এতেই পরিবর্তন করা হচ্ছে মুঠোফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই নাম্বার। দেওয়া হচ্ছে ১৫ ডিজিটের নতুন নম্বর। কিংবা মুছে ফেলা হচ্ছে পুরো আইএমইআই নাম্বারটি। 

ছিনতাই ও চোরাই মোবাইল ফোন সংগ্রহের পর আইএমইআই পরিবর্তন করে সেই ফোন বিক্রি। তিন ধাপে অভিনবভাবে কাজটি করছে একটি চক্র। এদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে পাশের দেশ ভারতেও। আইএমইআই পরিবর্তন করা মোবাইলগুলো ভারতে পাচারের তথ্য পেয়েছে র‌্যাব। সম্প্রতি সংস্থাটির হাতে চক্রের একজন গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।

দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে মোহাম্মদপুরের একটি মোবাইল দোকানে বসে মুঠোফোনের আইএমআই নম্বর পরিবর্তন করে আসছেন ইসমাইল ওরফে মানিক। বেশ কিছুদিন ধরে অনুসন্ধান শেষে র‌্যাব-২ এর একটি দল অভিযান চালায় মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডের ওই দোকানে। গ্রেফতার করা হয় মানিককে।

            

র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন, মানিকের চক্রে কাজ করেন আরও দুই জন। একজন চোরাই ও ছিনতাই হওয়া ফোন সংগ্রহ করেন মোবাইল ছিনতাই ও চুরি নেটওয়ার্কের কাছ থেকে। অন্যজন ফোনের আইএমইআই পরিবর্তনের পর সেগুলো বিক্রির পাশাপাশি ভারতেও পাচার করেন।  চক্রটির প্রতি মাসেই চোরাই ফোনের চালান ভারতে পাচারের তথ্যও পেয়েছে র‌্যাব।

জননিরাপত্তায় আরও ভয়াবহ তথ্য দিচ্ছে র‌্যাব। বলছে, অপরাধীরা আইএমইআই পরিবর্তন করা ফোন ব্যবহার করলে চিহ্নিত করা অসম্ভব। অন্যদিকে সফটওয়্যারগুলো সহজলভ্য হওয়ায় বাড়ছে চক্রগুলোর এই অপরাধ প্রবণতা।

তবে চক্রের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ র‌্যাব কা করছে বলেও জানান তিনি। 

একাত্তর/এসি
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর