একাত্তরের ক্যামেরা দেখেই পালালো দালাল খ্যাত ওয়ার্ডবয়!

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। একাত্তর টেলিভিশনে প্রতিবেদনের পর, অভিযুক্ত এক ওয়ার্ডবয়কে সাময়িক বরখাস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

তিন মার্চ একাত্তরের ক্যামেরা দেখে দৌড়ে পালায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের দালালখ্যাত ওয়ার্ডবয় শহীদুল ইসলাম।

ছবি: একাত্তর টিভি
সে একসময় এই হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি ছিল। কিন্তু নিজেকে বড় ডাক্তার পরিচয় দেয়। শহিদসহ কিছু অসাধু কর্মচারী হাসপাতালের রোগীদের কাছ থেকে সেবার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়। ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে মোটা অংকের কামিশনও আদায় করে তারা।

একাত্তরে প্রতিবেদন প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ডবয় শহীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে। সেই সাথে জরুরি বিভাগের ছয় কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছে।

ছবি: একাত্তর টিভি
এদিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, আপাতত পাল্টে গেছে হৃদরোগ হাসপাতালের চিত্র। নেই কোন দালালের দৌরাত্ম্য। শুধু দালাল নয়। এই হাসপাতালে রোগী ও স্বজনদের মোবাইলসহ মূল্যবান জিনিস চুরির ঘটনাও নিয়মিত। সেই সাথে হাসপাতালের সামনের বাগানে মাদকসেবীদের আখড়া।

হাসপাতাল চত্বর থেকে দালালচক্র ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

 

এআরএস
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর একের পর এক হামলা ও মারধরের ঘটনায় উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর