মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

আপডেট : ২৬ মে ২০২৫, ১০:০২ পিএম

সচিবালয়ে মঙ্গলবার (২৭ মে) একদিনের জন্য সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৬ মে) রাতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জননিরাপত্তা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ -এর প্রজ্ঞাপন জারির প্রতিবাদে তৃতীয় দিনেও উত্তল ছিলো বাংলাদেশ সচিবালয়। অধিকাংশ দপ্তরে হয়নি কাজ। রোববার প্রজ্ঞাপন প্রকাশের সমালোচনা করেন কর্মচারীরা। এটিকে কালো আইন উল্লেখ করে অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও আসে। 

কর্মকর্তা কর্মচারীদের সাথে আইন উপদেষ্টা সাক্ষাতের কথা থাকলেও তা হয়নি। আইনটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মঙ্গলবার আবার জড়ো হওয়ার ঘোষণাও আসে।

এরই মধ্যে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধের ঘোষণা এলো।

একাত্তর/এসি
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...
চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই।
ভাতার দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করার সময় সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনে (১ নম্বর ভবন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, আগুন ছড়িয়ে পড়ার আগেই মাত্র দুই মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর