মহাখালীতে ফুয়েল ট্যাংক বিস্ফোরণ নিয়ে কর্তৃপক্ষের লুকোচুরি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম

রাজধানীর মহাখালীতে ৬৫ বছরের পুরনো ফুয়েল ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষ্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচ্ছন্নতাকর্মীসহ সাত জন। স্টেশন ম্যানেজারের দাবি, সব দোষ ঠিকাদার প্রতিষ্ঠানের। যদিও সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে অপারগতা প্রকাশ করেছেন তিনি। আহতের সংখ্যা নিয়েও রয়েছে বিভ্রান্তি। 

মহাখালীর আমতলীর গুলশান সার্ভিস স্টেশন। বহু পুরনো এ ফিলিং স্টেশনের ফুয়েল ট্যাংক পরিস্কারের দায়িত্ব পায় ওয়ার্ল্ড টেকনলোজি নামের একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ট্যাংক পরিস্কার করতে গেলে হঠাৎই ঘটে বিস্ফোরণ। এতে আহত হন ঠিকাদার প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তিসহ সাত জন।

গুলশান সার্ভিস স্টেশনের ম্যানেজার  সিদ্দিকুর রহমান বলেন, সব দায় ওয়ার্ড টেকনোলজির। তবে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও তা দেখাতে অস্বীকৃতি জানান তিনি। করেন নানা টালবাহানা।

এ বিষয়ে ওয়ার্ড টেকনোলজির মন্তব্য নিতে চাইলেও তাদের ফোনে পাওয়া যায়নি।

এদিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ সবাইকে জরুরি বিভাগের অবজারভেশন রাখা হয়েছে। তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কার কত শতাংশ পুড়েছে তা পরে বলা যাবে।

একাত্তর/এসি
রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাত জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টির বেশি দোকান।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর