জিয়া সুইমিং কার্নিভালে চ্যাম্পিয়ন মারিয়া, প্রথম রানারআপ শাহানাজ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

রাজধানীতে ‘জিয়া সুইমিং কার্নিভাল’ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যেখানে নারীদের ৫০০ মিটার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দেশের প্রথম নারী আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া, প্রথম রানারআপ হয়েছেন ডা. শাহানাজ আক্তার ও যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন নাসরিন আক্তার ও অতসী। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাতটায় শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শুরু হয় এই সাঁতার প্রতিযোগিতা। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে পাঁচ বিভাগে সুইমিং কার্নিভালের প্রথম সিজনে দেশেমসেরা শতাধিক সাতারু অংশ নেন। প্রতিযোগিতায় ছিল দুই কিলোমিটার, দেড় কিলোমিটার, এক কিলোমিটার ও ৫০০ মিটারের সাতার প্রতিযোগিতা।

প্রথম রানারআপ বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য শাহনাজ আক্তার বলেন, ঢাকায় এমন আয়োজন সচারাচর হয় না। দেশের নদী বাঁচাতে এবং সাঁতারুদের উজ্জীবিত করতে এমন আয়োজনের বিকল্প নেই। এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত। এই প্ল্যাটফর্মে সাফল্যের পেছনে দায়িত্বশীল ও আন্তরিক প্রশিক্ষণের জন্য বিশেষ সম্মানিত প্রশিক্ষক আল্লামা দিদারকে কৃতজ্ঞতা জানাই। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও সাবেক ক্রীড়াবিদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী আমীর মাহমুদ খসরু। সাঁতার প্রতিযোগিতা শেষে সাড়ে ১০টায় পুরষ্কার বিতরণ করেন তিনি।

একাত্তর/এসি
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর