ঢাকা ও আশেপাশে কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্প

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১১:০৪ পিএম

এবারের ভূমিকম্পই কয়েক দশকে ঢাকা ও আশেপাশের এলাকায় হওয়া সবচেয়ে শক্তিশালী ও সর্বোচ্চ মাত্রার বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়াবিদ মো. রুবাইয়াত কবির বলেন, রাজধানী থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পটি মাঝারি গোত্রের। এতে হিরোশিমা নাগাসাকিতে হওয়া ২০-২৫টি পারমাণবিক বিস্ফোরণের সমান শক্তি নির্গত হয়েছে। ঢাকার মাটির ধরণ এবং ভবন নির্মাণের অনিয়ম বাড়িয়েছে ক্ষয়ক্ষতি। 

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পের আতঙ্ক রীতিমতো কাঁপিয়ে দিয়েছে রাজধানীবাসীকে। এতদিন ধরে শুধু বড় মাত্রার ভূমিকম্পের সতর্কবার্তা শুনেই এসেছেন তারা। এবার রীতিমতো ঘাড়ের উপর নিঃশ্বাস ছাড়লো বিপদ। 

মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবারের উৎপত্তিস্থল। গভীরতা ১০ কিলোমিটার। সবমিলিয়ে কাগজে কলমে মাঝারি মাত্রার হলেও এবারের ধাক্কাটা বেশ বড় আকারেই গেছে ঢাকার উপর দিয়ে। ঘটেছে হতাহত আর একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হবার ঘটনাও। 

আবহাওয়াবিদ মো. রুবাইয়াত কবির বলেন, ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পটি তুলনা করলে, সেক্ষেত্রে এটা হয়ত হিরোশিমা নাগাসাকিতে ফেলা ২০-২৫টি পারমাণবিক বিস্ফোরণের সমান।  

ইট কাঠের জঙ্গল হয়ে ওঠা ঘিঞ্জি এ শহরের প্রায় ৯০ ভাগ পুরোনো ভবনে বিল্ডিং কোড মানা হয়নি। মাটির শক্তি ও ভূমিকম্প সহনশীলতার তোয়াক্কা না করেই নিয়মনীতি ভেঙে গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। বেশিরভাগ জায়গাতেই নেই ভূমিকম্পে আশ্রয় নেয়ার ন্যূনতম খোলা জায়গাটুকুও। আবার বড় দুর্যোগে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার মত রাস্তাও নেই অনেক জায়গাতেই। যেখানে সেখানে নিয়ম ভঙ্গ করে টানা হয়েছে বৈধ-অবৈধ গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ। 

রুবায়েত কবিরের মতে, ৯ বা এধরণের উচ্চমাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা ততটা নেই এ দেশে। 

তবে ভূমিকম্প নিয়ে প্রস্তুতির যে ভীষণ অভাব আর ভবনসহ অবকাঠামো নির্মাণে যে অনিয়ম- তাতে অল্প মাত্রার ভূমিকম্পেও অনেক বেশি ধ্বংসযজ্ঞ হতে পারে বলেও মত এই আবহাওয়াবিদের। 

আরবিএস
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর