মনের যত্ন নেয়ার আহবানে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

পরিবেশের দূষণ যেমন সবাইকে কষ্ট দেয়, তেমনি মনের দূষণও নিজের ও অন্যের কষ্টের কারণ হয়’এই উক্তিকে সামনে রেখে রোববার রাজধানীসহ সারাদেশে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস।

রোববার, জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল ৭টায় আয়োজিত মূল অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো শান্তিপ্রিয় মানুষ সম্মিলিত মেডিটেশনে অংশ নেন। 

কানায় কানায় পূর্ণ জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমবেতরা ‘মন ভালো তো সব ভালো’ এই প্রত্যয়ে সুস্থ ও প্রশান্ত থাকার অঙ্গীকার করেন। এরপর দীর্ঘ নীরবতার মাধ্যমে শুরু হয় সংক্ষিপ্ত মেডিটেশন কার্যক্রম।

আয়োজকেরা বলছেন, ব্যক্তির মন ভালো থাকলে পরিবার, সমাজ ও বিশ্বও ভালো থাকে। যুগ যুগ ধরে মানুষের মন ভালো রাখার চর্চাই করে আসছে মেডিটেশন।

রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেটসহ শতাধিক স্থানে একযোগে দিবসটি পালিত হয়। সুস্থ ও সুন্দর জীবন গড়তে মেডিটেশনের বাণী ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান জানান আয়োজকরা।

এ ছাড়া বিদেশের বিভিন্ন স্থানেও দিবসটি পালিত হয়। শিশু-কিশোরসহ অসংখ্য মানুষ মেডিটেশনে অংশ নিয়ে জানিয়ে দেন তাঁদের বিশ্বাস- মন ভালো থাকলেই সব ভালো।

একাত্তর/এসি
অবৈধ পন্থায় যারা ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল, সাত জানুয়ারির নির্বাচন তাদের জন্য যথাযথ জবাব। ক্ষমতায় থেকেও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছে আওয়ামী লীগ। বিএনপি মনে করেছিলো বাইরের কোনো দেশ এসে তাদের...
দেশে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম।  রোববার, রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘মানবাধিকার লঙ্ঘন : রুখে দাও...
শিক্ষা ব্যবস্থা যদি বিনোদনমূলক হয়, জোর করে যদি চাপিয়ে দেওয়া না হয়, তাহলেই সৃজনশীলতা তৈরী হবে। পৃথিবীর সব জায়গায় শিক্ষার্থীদের পড়াশোনাটা আনন্দময় করে তোলার চেষ্টা করা হয় এবং শিক্ষকরা তাই করছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর