শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

বিশেষ অপারেশনাল শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যতীত অন্য সবার প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কোনো সহযাত্রী বা দর্শনার্থী বিমানবন্দর টার্মিনালে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র বৈধ টিকিট ও পাসপোর্টধারী যাত্রীরাই বিমানবন্দরে প্রবেশের অনুমতি পাবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা নিশ্চিত করা, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কঠোর রাখা এবং অপারেশনাল কার্যক্রম নির্বিঘ্ন করতেই এই জরুরি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যদিও বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার কথা রয়েছে। তার এই বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

বিএনপির পক্ষ থেকে তাদের শীর্ষ নেতাকে বরণ করে নিতে বিশাল গণসংবর্ধনা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বিমানবন্দরে নেতা-কর্মীদের ব্যাপক জনসমাগম এড়াতে এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করতেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুধুমাত্র বিমানবন্দর এলাকা নয়, বরং রাজধানীর উত্তরা, খিলক্ষেত এবং বিমানবন্দর সড়ক সংলগ্ন এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ও গোয়েন্দা শাখাগুলো এরই মধ্যে সতর্ক অবস্থানে রয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিশেষ পরিস্থিতিতে যাত্রী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে নির্ধারিত সময়ের কিছুটা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শও দেয়া হয়েছে।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাকন রানার (৩৫) ছয়দিনের রিমান্ড মঞ্জুর...
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা, সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর