ঢাকায় জয়শঙ্কর ও আইয়াজ সাদিকের সাক্ষাৎ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শ্রদ্ধা জানাতে এসে এক বিরল কূটনৈতিক মুহূর্তের সাক্ষী হলো রাজধানী ঢাকা। শোকাতুর এই পরিবেশে বুধবার বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার বুধবার বিকেলে জানাজাস্থলে কুশল বিনিময় করেন। এর আগে তাঁরা দুজন পৃথকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোকবার্তাটি ড. এস জয়শঙ্কর আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের হাতে হস্তান্তর করেন। অন্যদিকে, সরদার আইয়াজ সাদিক তাঁর দেশের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিদেশি এই প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টারা। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ড. এস জয়শঙ্কর ও সরদার আইয়াজ সাদিকের সঙ্গে পৃথক বৈঠক ও আলোচনা করেন।

বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গেলও আজ ঢাকায় এসে পৌঁছেছেন। দক্ষিণ এশিয়ার এই শীর্ষ নেতাদের উপস্থিতি প্রমাণ করে যে, আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে খালেদা জিয়ার গুরুত্ব কতটা গভীর ছিল।

মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮০ বছর বয়সী এই জননন্দিত নেত্রী। বুধবার দুপুর ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর ঐতিহাসিক জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেলে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বড় কোনো রাজনৈতিক প্রয়াণে ঢাকা কেন্দ্রিক এই কূটনৈতিক তৎপরতা দক্ষিণ এশীয় দেশগুলোর পারস্পরিক সম্পর্ক ও শ্রদ্ধাবোধের এক অনন্য নজির হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

একাত্তর/এসি
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর