যারা নির্বাচন ব্যাহত করতে চায় তাদের ঝুঁকি আছে: র‍্যাব মহাপরিচালক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

প্রত্যাশা অনুযায়ী বৃহস্পতিবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং এতে কোনো জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তবে যারা নির্বাচন ব্যাহত করতে চাইবে, ঝুঁকি কেবল তাদেরই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, সামনে ঝুঁকি অবশ্যই আছে, তবে সেই ঝুঁকি তাদেরই যারা নির্বাচনকে ব্যাহত করতে চাইবে। আইনশৃঙ্খলা বাহিনী নয়, বরং যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে তারাই ঝুঁকিতে পড়বে।

নির্বাচন আয়োজনে বাহিনীর প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। 

র‌্যাব মহাপরিচালক জানান, পুলিশের প্রায় ২৫ হাজার ৭০০ মেতা বডি ক্যামেরা আছে। এছাড়া ড্রোন আছে। আমাদের র‍্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, হেলিকপ্টার এগুলিও আছে। সুতরাং, আমরা মনে করি এবং আমি প্রথমেই বলেছি, আমরা যতটুকু ভালো নির্বাচন প্রত্যাশা করছি- তার চেয়েও নির্বাচন ভালো হবে।

নির্বাচনী আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন করতে না পারে, সেজন্য র‍্যাব সচেষ্ট রয়েছে। এছাড়া নাশকতার উদ্দেশ্যে বহিরাগতরা মেসসহ বিভিন্ন জায়গায় অবস্থান করছে কি না, তাও নিবিড় নজরদারিতে রাখা হচ্ছে।

ভোটের ফলাফল পরবর্তী পরিস্থিতির বিষয়ে সতর্ক করে র‌্যাব ডিজি বলেন, নির্বাচনের ফলাফল না মেনে কেউ যদি বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি করে, তবে র‍্যাব সর্বোচ্চ ব্যবস্থা নিতে ‘হেজিটেট’ করবে না। 

ভোটারদের আশ্বস্ত করে তিনি জানান, নির্বাচনে কোনো ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই।

একাত্তর/এসি
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর