দোকান কর্মচারীদের ঈদ বোনাস, ওভারটাইমসহ মজুরি বোর্ড দাবি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

সারাদেশের ৬০ লক্ষাধিক দোকান, রিটেইল ও চেইনশপ কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। একই সঙ্গে নিয়োগপত্র, পরিচয়পত্র ও নির্দিষ্ট মজুরি বোর্ড গঠনের দাবিও তুলে ধরেছেন তারা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে কর্মচারীদের বঞ্চনার চিত্র তুলে ধরেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে দোকান কর্মচারীরা দৈনিক ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত অমানসিক পরিশ্রম করেন। কিন্তু অতিরিক্ত এই শ্রমের জন্য তারা কোনো ওভারটাইম বা বাড়তি ভাতা পান না। অধিকাংশ শ্রমিকের কোনো নিয়োগপত্র বা পরিচয়পত্র নেই। এমনকি এই খাতের শ্রমিকদের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট মজুরি বোর্ড গঠন করা হয়নি।

ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মালিকপক্ষ প্রতিবছর মুনাফার পাহাড় গড়লেও শ্রমিকরা তাদের আইনসংগত সাপ্তাহিক ছুটি ও উৎসব ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের বিশাল এই শ্রমিক গোষ্ঠীর অধিকার রক্ষায় অবিলম্বে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন

একাত্তর/এসি
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর