‎শক্তিশালী জাতি গড়ে ওঠে সঠিক নেতৃত্ব ও জনগণের বিশ্বাসে: স্পিকার

আপডেট : ২০ মে ২০২৬, ০৩:১৮ পিএম

একটি শক্তিশালী জাতি শুধু তার অবকাঠামো এবং অর্থনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করে গড়ে ওঠে না, বরং তা সঠিক নেতৃত্ব ও জনগণের বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা’ শীর্ষক প্রথম সিএফএস আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় নিরাপত্তা এখন আর কেবল প্রতিষ্ঠান বা সরকারের দায়িত্ব নয়, তা একাধারে নাগরিক, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদেরও দায়িত্ব; যা অধিকাংশে সামাজিক মূল্যবোধের ওপর নির্ভর করে।

তিনি আরও উল্লেখ করেন, এটি দেশের শক্তির ওপর নয়, বরং শিক্ষা ও জাতীয় ঐক্যের ওপরও নির্ভর করে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য পারস্পরিক বোঝাপড়া আরও বেশি জরুরি।

দুই দিনব্যাপী চলমান এই আন্তর্জাতিক সম্মেলনে অন্যদের মধ্যে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও সুইডেনের আলোচকেরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক এবং গবেষকেরা এই সম্মেলনে অংশ নেন।

একাত্তর/এসি
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর