সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

আপডেট : ১৮ জুন ২০২৬, ০২:১৬ পিএম

বেসরকারি নিউজ চ্যানেল- সময়সময় টেলিভিশনের পরিচালক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার, ঢাকার মহানগর মূখ্য হাকিমের আদালতে আত্মসমর্পন করতে গেলে, তাকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত। এর আগে, আদালত অবমাননার দায়ে আহমেদ জোবায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আদালত।

বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের, তার পরিবারের সদস্য ও দুই সাক্ষীসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ লক্ষ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

সমনে অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন- আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া মামলার সঙ্গে সংশ্লিষ্ট শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরীর বিরুদ্ধেও একই আদেশ দেওয়া হয়েছে।

 

এআরএস
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
‎‎‎রাজধানীর উত্তরায় মিছিলে অংশ নিয়ে ডামি (খেলনা) রাইফেল প্রদর্শন করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার মুজাহিদুল ইসলাম চৌধুরীকে (৪৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে...
রাজধানীর ভাটারা থানাধীন একটি হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। 
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আবাসিক এলাকা নয়াপুরে প্রস্তাবিত মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র পুনরায় দেওয়ার উদ্যোগের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী।...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৯ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪১টি শিশু। 
বহিরাগতদের নিয়ে শোভাযাত্রা করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত...
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর