বাজেটের ১০ হাজার কোটি টাকা ফেরত, প্রতিবছর ডাক্তার-নার্স নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

সময়ের স্বল্পতায় অনেক প্রকল্প হাতে নেওয়া সম্ভব না হওয়ায় চলতি বাজেট থেকে ১০ হাজার কোটি টাকা সরকারকে ফেরত দিতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে আগামী বছর অন্ধকার টানেলের ভেতর থেকে আলো জ্বালাবে স্বাস্থ্যখাত।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘স্বাস্থ্যখাতে ২০৪০ সালের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফের লক্ষ্যমাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত দেশের চিকিৎসকেরা গ্রামে চিকিৎসা দিতে যান না; কিন্তু আমাদের চিকিৎসকেরা বাড়তি পারিশ্রমিক ছাড়াই গ্রামে সেবা দিয়ে থাকেন। উন্নত সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে এবং আগামী মাসে পাঁচ হাজার ৮০০ চিকিৎসক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনেকে ব্যর্থ বলতে পারেন; কিন্তু নিজের বাড়ির আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব জনগণ এড়াতে পারে না।

মন্ত্রী আরও জানান, প্রতিবছর চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্যের উন্নয়ন বাজেটে আগে থেকেই হাজার কোটি টাকা ধরা আছে এবং টাকার কোনো অভাব নেই। গত ৯ মাসে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

সেমিনারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, শুধু চিকিৎসক ও নার্স নয়, স্বাস্থ্যখাতের উন্নয়নে মেডিক্যাল টেকনোলজিস্টও প্রয়োজন। জনবল নিয়োগ ও পদ সৃজনের ক্ষেত্রে চাহিদা অনুযায়ী পাওয়া যায় না; জনপ্রশাসন পদসংখ্যা কমিয়ে দেয়। বর্তমানে স্বাস্থ্যের প্রয়োজনীয় জনবলের ৬০ শতাংশ রয়েছে।

ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্যখাতে ‘হেলথ ম্যানেজার’ তৈরির ওপর জোর দিতে হবে। স্বাস্থ্যসেবায় শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের চেয়ে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে এবং শুধু জনবল বাড়িয়েই তাদের কাছাকাছি যাওয়া যাবে না। তিনি জানান, বর্তমানে দেশে চিকিৎসক এক লাখ ছয় হাজার এবং নার্স ও মিডওয়াইফ এক লাখ ৯ হাজার রয়েছেন। জনবল সঙ্কটের কারণে চিকিৎসকদের এমন অনেক কাজ করতে হয়, যা অন্য ওয়ার্ক ফোর্স স্তরের কর্মীদের করার কথা ছিলো।

একাত্তর/এসি
হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের...
হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে...
সরকারের বারো আনা বা বডড়ো সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।...
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দলীয় কার্যালয়ে কোনো আগুন লাগেনি বলে দাবি করেছেন উপজেলা বিএনপির নেতা–কর্মী ও স্থানীয়...
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের সরকারি তহবিল থেকে প্রায় ৫৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সংশ্লিষ্টদের সই জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর