ফোনের গ্যালারিতে বিদেশি পিস্তলের ছবি, অস্ত্রসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

চাঁদপুরের পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। চেকপোস্টে এক তরুণের মুঠোফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এ অভিযান চালানো হয়।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ছয়টার দিকে জেলার কচুয়া উপজেলার পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের নাহিদ হোসেন (২৭) এবং একই গ্রামের মো. আরাফাত (২১)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চাঁদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় তল্লাশিচৌকি বসায় চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ। উপপরিদর্শক (এসআই) কালাম গাজী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই তল্লাশিচৌকিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ১০ তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে আটক তরুণদের মুঠোফোন যাচাই করতে গিয়ে মো. আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদে আরাফাত জানান, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন।

আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি দল কচুয়া থানা-পুলিশের সহায়তায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই কালাম গাজী জানান, অস্ত্র উদ্ধার করে দুইজনকে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া তল্লাশিচৌকিতে আটক অপর ৯ তরুণও থানা হেফাজতে রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

একাত্তর/এসি
চাঁদপুরে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তাদের...
অধ্যবসায়, ধৈর্য আর অদম্য সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে চাঁদপুরের দুই কোমলমতি শিক্ষার্থী। কচি বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে তারা। মাত্র ৯ মাস ১০ দিন এবং ১৪...
চাঁদপুরের ফরিদগঞ্জে মামলাসংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড়ো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ভগ্নিপতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের...
সুইডেনের ডালার্না অঞ্চলের এক ছিমছাম গ্রাম। চারপাশে লাল কাঠের বাড়ি, নিবিড় বন আর খোলা মাঠ। বাইরে থেকে দেখলে যে কারও মনে হতে পারে, এমন পরিবেশে বেড়ে ওঠা যেকোনো শিশুর শৈশবই বুঝি রূপকথার মতো সুন্দর।...
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে নিয়োগের জন্য ১০০ জন ভিডিপি সদস্য চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়েছে।
সুদানের ব্লু নাইল অঙ্গরাজ্যে ড্রোন হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। সুদানের সামরিক বাহিনীর একটি সূত্র আল জাজিরাকে জানায়, আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও ইউক্রেন রুশ তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন; পাশাপাশি এর জবাবে পাল্টা ব্যবস্থা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা (মে ২০২৬)–এ সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষ ১০ জন নবীন চিকিৎসককে সম্মাননা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর