পাঁচ আগস্টই যাত্রাবাড়ীতে প্রাণ হারান ৫০-৫৫ জন: চিফ প্রসিকিউটর

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, এই আন্দোলনে যাত্রাবাড়ীতে শহীদদের প্রাথমিক তালিকায় ৮৫ জনের নাম উঠে এসেছে। এর মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন, অর্থাৎ পাঁচ আগস্ট এক দিনেই ৫০ থেকে ৫৫ জন প্রাণ হারিয়েছেন।

রোববার (২ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর নবী টাওয়ার কনফারেন্স রুমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী: শহীদ পরিবার ও আহতদের গণশুনানি’ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের মামলাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। যাত্রাবাড়ীতে যে গণহত্যা হয়েছে, তার বিচার অত্যন্ত দ্রুততার সঙ্গে ও অগ্রাধিকার ভিত্তিতে শেষ করা হবে। 

প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার জানিয়ে তিনি এই বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, যাত্রাবাড়ীর সব হত্যাকাণ্ডের মামলা এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেনি। যেগুলোর মামলা স্থানীয় থানায় নথিভুক্ত হয়েছে, সেগুলোকে ট্রাইব্যুনালে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। আর যেসব মামলার তদন্ত এখনও শেষ হয়নি, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তা দ্রুততম সময়ের মধ্যে শেষ করবে।

অনুষ্ঠানে জানানো হয় যাত্রাবাড়ীতে তামিম হত্যার বিচারপ্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। শহীদদের প্রাথমিক তালিকা ৮৫ জনের কথা বলা হলেও চূড়ান্ত তদন্ত শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান চিফ প্রসিকিউটর।

একাত্তর/এসি
বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে র‍্যাবের সদস্যরা ডেকে নিয়ে চোখ বেঁধে, গুলি করে এবং পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেয়—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে গণকবর দেওয়া হয়েছে এবং একটি হাসপাতাল থেকে অনেক মরদেহ নদীতেও ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল...
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের সুবিধার্থে ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে  শিল্প কারখানায় বেড়েছে গ্যাস সরবরাহ। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাতে পুরো সন্তুষ্ট নন উদ্যোক্তারা।  বলছেন, অর্থনীতিতে গতি আনার মতো পরিস্থিতি নিশ্চিত হয়নি...
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের...
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর