সৌদি আরব বিপদে পড়তেই ট্রাম্পের মুখে যুদ্ধ শেষের সুর!

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাত মাস ধরে চলা যুদ্ধ নতুন এক রক্তক্ষয়ী মোড়ে এসে দাঁড়িয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে রকেট ও ড্রোন হামলা এবং জবাবে সৌদি বিমান বাহিনীর ইয়েমেনে নির্বিচারে বোমাবর্ষণে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

লোহিত সাগরের তীর ঘেঁষে ইরান-সমর্থিত হুথিদের দ্রুত অগ্রগতি এবং সৌদি আরবের 'ইস্ট-ওয়েস্ট' তেল পাইপলাইনে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। পরিস্থিতি বেগতিক দেখে যুক্তরাষ্ট্র সৌদি আরবে তাদের কর্মীদের জন্য ভ্রমণ সতর্কতা আরও কঠোর করেছে এবং ইয়েমেন সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে সরকারি কর্মকর্তাদের যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করেছে।


সংঘাতের পরিধি দ্রুত বাড়লেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন তিনি আশা করছেন এই যুদ্ধ শেষের কাছাকাছি চলে এসেছে। ট্রাম্প দাবি করেছেন, তেহরান চুক্তি করতে ইচ্ছুক এবং তিনি সরাসরি ইরানের কাছ থেকে বার্তা পেয়েছেন, যদিও বিস্তারিত আর কিছুই তিনি ভেঙে বলেননি। এর আগেও একাধিকবার যুদ্ধের সময়সীমা ও লক্ষ্য নিয়ে নানা বক্তব্য দিয়েছেন ট্রাম্প।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই এই যুদ্ধের সূত্রপাত, যার জবাবে ইরানও ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাটিতে পাল্টা আক্রমণ চালিয়েছিল।


ইয়েমেনে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের ঘাটতি আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব পড়েছে, কারণ সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজির ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হতো। তদুপরি, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ হ্রাস পেতে পারে বলে সতর্ক করেছেন বাজার বিশেষজ্ঞরা।

ফলে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১০৮ ডলারে গিয়ে ঠেকেছে এবং যুক্তরাষ্ট্রে ডিজেলের খুচরা মূল্য ইতিহাসের সর্বোচ্চ লিটারপ্রতি সাড়ে ছয় ডলার ছাড়িয়ে গেছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য বড় এক রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।


পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প আগামী মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির অন্তর্ভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বলে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানা গেছে।

এদিকে হুথি বাহিনী বুধবার নতুন ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে তারা সৌদি-সমর্থিত বাহিনীর সামরিক যানবাহন দখল করেছে এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল বন্দর ইয়ানবু ও খামিস মুশাইতের বিমানঘাঁটিতে তাজা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

জবাবে চলতি সপ্তাহেই ইয়েমেনে ৪৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধ বেশ কয়েক বছর ধরে অস্ত্রবিরতির কারণে শান্ত থাকলেও গত জুলাইয়ে হুথিরা সৌদির বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর তা নতুন করে অগ্নেয়গিরির মতো ফেটে পড়ে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কোনো হামলা চালানো হয়নি বলে জানিয়েছে হুথিরা। মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন ধ্বংসের দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট।
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যেই পবিত্র শহর মক্কার ওপর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগে একটি হুথি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। খবর রয়টার্সের।
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি...
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের...
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সাথে তাঁর প্রথম সন্তান...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর