নিজের প্রতিষ্ঠানেই সাড়ে ১৬ কোটি টাকার পুকুরচুরি!

সানজির কর্মকর্তা গ্রেপ্তার

 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

‘রক্ষকই যখন ভক্ষক’ কথাটি যেন হুবহু মিলে গেল ‘সানজি গ্রুপ অব কোম্পানিজের ক্ষেত্রে। যে প্রতিষ্ঠানে সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পদে কর্মরত ছিলেন, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা নিখুঁত পরিকল্পনায় চাটনি করে দিয়েছেন পার্থ সারথী হালদার! তবে শেষ রক্ষা হয়নি; সিআইডির সাঁড়াশি অভিযানে অবশেষে ধরা পড়েছেন এই কোটি টাকার আত্মসাতের মূলহোতা।

গত ১২ অক্টোবর দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বছর বয়সী পার্থ সারথী হালদারকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পিরোজপুর জেলার নাজিরপুরের কাঠালিয়া গ্রামের সন্তান পার্থ নিজের পদমর্যাদার অপব্যবহার করে প্রতিষ্ঠানটির মোট ১৬ কোটি ৬২ লাখ ৪১ হাজার ২১৫ টাকা হাতিয়ে নেন।

মামলার এজাহার ও সিআইডির অনুসন্ধান সূত্রে জানা যায়, পার্থ সারথী হালদার ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে প্রতিষ্ঠানের মালিকের স্বাক্ষরযুক্ত খালি চেক ব্যবহার করতেন। চেকে সুবিধাজনকভাবে প্রাপকের নাম বদলে তা নিজেদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করতেন তারা।

শুধু তা-ই নয়, গ্রাহকদের কাছ থেকে সরাসরি নগদ অর্থ গ্রহণ করে কোম্পানির খাতায় জমা না দিয়ে ব্যাংক ট্রান্সফার ও আরটিজিএসের মাধ্যমে তা নিজেদের পকেটে পুরতেন। জালিয়াতি ঢাকতে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং সফটওয়্যারে তৈরি করা হতো ভূয়া খতিয়ান। কাগজে-কলমে অর্থ জমা দেখালেও বাস্তবে ব্যাংক লেজার ঘেঁটে কোম্পানির অ্যাকাউন্টে কোনো টাকার হদিস মেলেনি!

এককভাবেই বিভিন্ন চেকে জালিয়াতি চালিয়ে ৯ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ৮৩৯ টাকা হাওয়া করেন পার্থ সারথী। এ ছাড়া গ্রাহকদের থেকে সংগৃহীত টাকা ব্র্যাক ব্যাংকের ব্যক্তিগত হিসাবে জমা করে ২ কোটি ২৭ লাখ ২২ হাজার ৮৯৭ টাকা আত্মসাৎ করেন। এমনকি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘পানামা সিএনজি কনভার্সন’ থেকেও একইভাবে ৬৫ লাখ ৭ হাজার ৯৫০ টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক সত্যতা পেয়েছে সিআইডি।

এই জালিয়াতির খবর প্রকাশ্যে এলে ভাটারা থানায় মামলা রুজু করা হয়। অনুসন্ধানে গতি এনে গত ১৬ সেপ্টেম্বর শান্তিনগর মোড় এলাকা থেকে এই চক্রের দুই সহযোগী সাইফুল ইসলাম ওরফে জনি এবং সৈয়দ আরব আলীকে গ্রেফতার করে সিআইডি। সর্বশেষ মূলহোতা পার্থ সারথী হালদার গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই নিজের অপরাধ স্বীকার করেছেন। সিআইডি জানিয়েছে, অর্থ আত্মসাতের এই মহানাটকে জড়িত অন্য কুশীলবদের ভূমিকা ও পাচার করা অর্থের গতিপথ উদঘাটনে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

একাত্তর/এআরএস
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে চীনা চক্রের অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ‘সাইবার দাসত্ব’ ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া আরও ৫৪ জন বাংলাদেশি নাগরিক শনিবার (১৩ জুন) দুপুরে দেশে ফিরেছেন।...
আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
অফিসের অন্তহীন চাপ, যাতায়াতের দীর্ঘ যানজট আর ঘুমের চিরন্তন ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজিত হলো এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং বিছানায় শুয়েই সবচেয়ে গভীর ও...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর