‘ঘরে বসে আয়’, অনলাইন চাকরি জালিয়াতিতে নতুন চক্র, তরুণী গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গবৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার তরুণীর নাম প্রীয়ন্তী সরকার চিত্রা (২২)। তিনি রংপুর সদরের সাতগাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন ব্যবসায়ী। গত বছরের আগস্ট মাসে একটি টেলিগ্রাম আইডি থেকে তার মোবাইলে বার্তা পাঠিয়ে পার্টটাইম চাকরির প্রস্তাব দেওয়া হয়। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পর্যটনকেন্দ্রের ইতিবাচক রেটিং দেওয়ার বিনিময়ে প্রতিদিন ৮০০ থেকে আড়াই হাজার টাকা আয়ের কথা জানানো হয়। কাজের পারিশ্রমিক হিসেবে প্রথমে কিছু টাকাও পাঠানো হয় তাকে।

পরবর্তী সময়ে ওই ব্যবসায়ীকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। সেখানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। গ্রুপের অন্য সদস্যের টাকা জমা দেওয়ার ভুয়া স্লিপ দেখে আশ্বস্ত হয়ে ওই ব্যবসায়ী ২০২৫ সালের ২২ আগস্ট থেকে বিভিন্ন ধাপে সর্বমোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা পাঠান। তবে পরবর্তীতে প্রতিশ্রুত মুনাফা বা মূলধন না দিয়ে আরও টাকা দাবি করা হলে প্রতারণার বিষয়টি সামনে আসে। এরপর ভুক্তভোগী ব্যবসায়ী আদালতে মামলা দায়ের করেন।

সিআইডির তদন্তে জানা যায়, বাদির বিশ্বাস অর্জনে প্রথমে প্রীয়ন্তী সরকার চিত্রার নিবন্ধিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকেই ভুক্তভোগীকে পারিশ্রমিকের টাকা পাঠানো হয়েছিলো। সিআইডি জানায়, ওই মামলায় প্রীয়ন্তী ছাড়াও ইতিমধ্যে আরও ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে, যাদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অনলাইনভিত্তিক কাজ বা সামাজিক মাধ্যমে আকর্ষণীয় আয়ের প্রলোভনে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহবান জানিয়েছে সিআইডি।

একাত্তর/এসি
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে চীনা চক্রের অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ‘সাইবার দাসত্ব’ ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া আরও ৫৪ জন বাংলাদেশি নাগরিক শনিবার (১৩ জুন) দুপুরে দেশে ফিরেছেন।...
আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির...
অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া একটি মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু। 
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রভিত্তিক শুরুর ঠিক আগমুহূর্তে স্থগিত করা হয়েছে। 
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ লক্ষ্য ও ‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’ মূলমন্ত্রকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর