কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধনে তৈরি পোশাক খাতে কিছু মালিক ও শ্রমিক নেতা অস্থিরতা তৈরির পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের প্রতিনিধিদলের সঙ্গে সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলীয় কর্মীদের চাঙ্গা রাখার কৌশল হিসেবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর বা জানুয়ারিতে দেশে ফেরার বার্তা দিচ্ছেন। তবে তিনি বা অন্য কোনো পলাতক নেতা যে সময়েই দেশে ফিরুন না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের পলাতক নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।
